প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ০১:১৮ পিএম
          --- ১ মাস আগে
Ad

নীরব হত্যা: আওয়ামী লীগ নেতা সৃজনী হারুনের তিন কর্মচারী রিমান্ডে

অ- অ+
নীরব হত্যা: আওয়ামী লীগ নেতা সৃজনী হারুনের তিন কর্মচারী রিমান্ডে
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব হত্যা মামলায় তিন আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার থেকে তাদের তিন দিনের রিমান্ড শুরু হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
Ad

রিমান্ডে থাকা আসামিরা হলো আওয়ামী লীগ নেতা সৃজনী হারুনের মালিকানাধীন তাজ ফিলিং স্টেশনের তিন কর্মচারী। তাদের মধ্যে আছেন ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ূয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল, এবং কাস্টসাগরা গ্রামের সোফিয়ার রহমানের ছেলে আবু দাউদ। উল্লেখ্য, এ মামলায় আরেক আসামি, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলমগীর হোসেন, এখনও পলাতক রয়েছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ। তারা জানান, নীরব তেল নিতে পাম্পে এলে কর্মচারীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে চার কর্মচারী ক্ষুব্ধ হয়ে তাকে লাঠি দিয়ে মাথার পেছনে ও ঘাড়ে আঘাত করে। এই আঘাতে নীরব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঝিনাইদহ সদর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের মালিকানাধীন তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন ফারদিন আহম্মেদ নীরব।

এ ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত তিন কর্মচারীকে গ্রেফতার করে। নীরব হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুর চালায়। যদিও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও একই মালিকের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর এবং তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert